মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরকে অবৈধ দখল ও অনিয়ম মুক্ত করতে সর্বোচ্চ ভূমিকায় সহকারী কমিশনার 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলাকে অবৈধ দখল ও বিভিন্ন অনিয়মকে রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। যার নাম অভয়নগরের সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তিনি বিভিন্ন অনিয়মকে রুখে দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে যাচ্ছেন যা পূর্বের কোন অফিসারের কাছে এমন হৃদয় কাড়া ভূমিকা পায়নি অভয়নগর উপজেলার সাধারণ জনগণ। ফলে, সাধারণ মানুষের মুখে মুখে উপজেলা সহকারী কমিশনারের নাম। উপজেলার সকল চা স্টলে ও বাজারে তাকে নিয়ে মানুষ আলোচনায় ব্যস্ত। অনেকে বলছে, এমন কর্মকর্তা সবাই হলে আমাদের উপজেলায় কোন অপরাধ থাকতো না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার অভয়নগরে যোগদান করার পর থেকে একের পর এক অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করেছেন। ফলে, উপজেলার সকল স্থানের চিত্র পরিবর্তন হওয়ার পথে। দীর্ঘদিন ভূমিসহ নওয়াপাড়া বাজারে অবৈধ ফুটপাত দখলদারদের কবলে থাকায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিলোনা। বিশেষ করে নওয়াপাড়া বাজার ও নূরবাগ মোড় স্বাধীনতা চত্বরের অবস্থা ফুটপাত দখল ও বিভিন্ন অনিয়মে ভরপুর হয়ে পড়েছিলো। যে কারনে সাধারণ মানুষের পথচলাসহ বিভিন্ন ভোগান্তিতে পড়তে হত। সেই অবৈধ দখল উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার যে অগ্রণী ভূমিকা রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া দাবি পুরণ করেছেন তিনি। নওয়াপাড়া বাজারে বাজার করতে আসা রহিম উদ্দিন জানান, আমি নওয়াপাড়া বাজারে বহুদিন ধরে বাজার করি, আগে বাজারে আসতে ঝামেলার শেষ ছিলোনা, আজ দেখি বাজারের চিত্রভিন্ন, সত্যি ভালো লাগছে। তিনি, সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। সাধারণ মানুষের মুখে মুখে শুধু সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এর প্রসংশনীয় নাম।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, অভয়নগরে যতদিন থাকবো মানুষের জন্য ভালো কিছু উপহার দিয়ে যাবো, আর অনিয়ম অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে, অব্যহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।