খাগড়াছড়ির রামগড়ে মানবিক সহায়তার অংশ হিসেবে গরীব, অসহায় বাঙালী-পাহাড়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বিজিবি (রামগড় ব্যাটালিয়ন)। শনিবার (৩০সেপ্টেম্বর)সকাল ১০টায় ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদর মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম সীমান্তবর্তী এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণের মধ্যে ছিলো ৫কেজি চাউল, ১কেজি ঢাল, ১লিটার তেল, ১কেজি চিনি, ৫কেজি আলু, ১ কেজি লবন । প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোনের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবি কর্মকর্তা ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, দ্রব্য মুল্যের উর্ধ্বগতির এ বাজারে বিজিবির সহায়তা পেয়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগীরা।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
রামগড়ে অসহায়-দু:স্থদের মাঝে বিজিবির খাদ্য সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩