মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে দিনাজপুরে বীরগঞ্জে হাঁস খেলার আয়োজন করে যুব শিল্পী উন্নয়ন সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের আরিফ বাজারের আরিফের মিল চাতালে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হাঁস খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
যুব শিল্পী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেমন্ত কান্ত বর্মনের সভাপতিত্বে আরিফ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নিখিল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুরজ্জামান বিপ্লব, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ, বীরগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ আলী মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ  প্রমুখ। বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিতিতে ব্যাপক আনন্দ-উল্লাসে জমে উঠে হাঁস খেলা ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।