মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর জ্যৈষ্ঠ কন্যা, গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমুহ সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে জড়ো হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে র‌্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক শামস হিমু, ডাকসুর সাবেক নেতা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জননেতা কাজী এ.টি.এম. আনিসুর রহমান বুলবুল, সহ সভাপতি মো. মতিউর রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, সদস্য লক্ষকান্ত সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি.এম. এম. জহিরুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান  সিরাজ পান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  দেলদার আহমেদ সুবন, চেয়ারম্যান শেখ জজ কামাল, যুবলীগ নেতা এসএম আনোয়ার হোসেন, সাবেক ভিপি আল মামুন প্রমুখ।
এ সময়  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।