মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ওসির বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার(২৯ সেপ্টেম্বর)  সকালে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার তিন শাতাধিক মানুষ অংশ নেয়। এ সময় তারা বদলিকৃত ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান গত বছরের ১লা মার্চ বাসাইল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে নানামুখী উদ্যোগ গ্রহন করেন। এর ধারাবাহিকতায় উপজেলার প্রতিটিস্থরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বর্তমান সময়ে এর সুফল পাচ্ছেন উপজেলার সর্বস্থরের মানুষ।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধা চানু খান বলেন, বাসাইল থানার বর্তমান ওসি মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ আমাদেরকে ব্যথিত করেছে। তাঁরমতো ওসি বাসাইলে প্রয়োজন। আমি তার বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।
বাসাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাংঘঠনিক সম্পাদক মোস্তফা খান রাজীব বলেন, ওসি মো. মোস্তাফিজুর রহমান বাসাইল উপজেলর অসংখ্য দিনমুজুর শ্রমিকসহ সর্বস্থরের সাধারন মানুষের কল্যাণে কাজ করেছেন। বাসাইলবাসী তার বদলি আদেশ প্রত্যাহার চায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়মিত বদলি। শনিবার বাসাইল থানায় নতুন ওসি যোগদান করবে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।