মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে  বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার করমুডাঙ্গা দুটি বন্যা কবলিত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ত্রানের চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
উল্লেখ্য বন্যা গতকাল বুধবার হতে ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট ও জাল সুখার নিকটবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। সঙ্গে সঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করে পানি যাতে না বাড়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্টদের সেই দিক নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে বন্যাই প্লাবিত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে প্রত্যেকের মাঝে আজ সন্ধ্যায় ১০ কেজি করে ত্রাণের চাউল দেয়া হয়েছে।
এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশেরা উপস্থিত থেকে ত্রান বিতরণে সহায়তা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।