মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোঃ সিরাজ গোল্দারের জন্মগত প্রতিবন্ধী ছেলে মোঃ সাকিবকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’কে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
 
জানা গেছে মোঃ সিরাজ গোল্দারের ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ সাকিব, জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার বাবা নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তিনি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন,উপদেষ্টা মোঃ আবু জাফর বিশ্বাস,উপদেষ্টা মোঃ ইমরান নাজির,মোঃ শাহিন কবির,মোঃ রাকিব হোসেন,মোঃ মেহেদী,মোঃ শাকিল হোসেন,মোঃ শাওন হোসেন,মোঃ জুয়েল রানা,মোঃ নয়ন রহমান,মোঃ আছির উদ্দিন, মোঃ শাহরিয়ার নাফিজ,মোঃ সাগর হোসেন, মোঃ আবু হানিফ,মোঃ আবু সাঈদ,মোঃ ইয়াসির, আরাফাত আলিফ, মোঃ রাজু আহম্মেদ,মোঃ সোহেল রানা,মোঃ মনিরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন,দীপ্ত বিশ্বাস,মোঃ রিফাত হোসেন,মোঃ মোস্তফা,মোঃ শাহজিদ ইকন, মোঃ সাব্বির রহমান,মোঃ কামরুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
 
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।