মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দরবার শরীফের নিয়ন্ত্রনাধীন ‘ বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ’ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার ফকিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত¡র হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক সহ উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশে উপস্থিত হয়। ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ¦ মোঃ তাছাফুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (স:) এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ খাদেমুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান অনু, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিশ্ব মানবতার কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের খাদেম আলহাজ্ব সুফি মোঃ আব্দুল গণি। অপরদিকে উপজেলার বিভিন্ন মসজিদ,মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।