মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মধ্যে দিয়ে দাফনকার্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনারপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে ১১ টায় জানাযা নামাজ হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাযের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার, গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম প্রমুখ।
বুধবার দুপুর পণে ১২ টার দিকে বয়স জনিত কারণে  তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।