জামালপুরের মেলান্দহ উপজেলার বেতমারী তালতলায় গৃহবধু বিথি হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল হাসান রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব।
২৬ সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুর থানা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে জামালপুর র্যাব ১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়- গত ৬ মাস আগে মেলান্দহের চরপলিশা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিথির সাথে বিয়ে হয় একই গ্রামের আল মামুনের ছেলে রাব্বির। প্রেম করে বিয়ে করায় এই সম্পর্ক মেনে নিতে পারেনি রাব্বির পরিবার। তাই মাঝে মধ্যেই রিথির উপর শারীরিক নির্যাতন চালাতো রাব্বির পরিবার। এক পর্জায়ে টাব্বির পরিবার তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।