মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা ফুটবল একাডেমি গঠন করে ফুটবল প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষনের মধ্য দিয়ে নব গঠিত উপজেলা ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় সাড়ে তিনশত ক্ষুদে ফুটবলার বিভিন্ন শর্ত মেনে নিয়ে একাডেমির নির্ধারিত ফরম পুরণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা ফুটবল একাডেমির পরিচালক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় একাডেমির সফলতা কামনা করে ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বোদা উপজেলা একাডেমির পরিচালক পরিচালক ও এফসি উত্তরবঙ্গের ম্যানেজার মোফাজ্জল হোসেন বিপুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ । উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের প্রায় অভিভাবকরা বাচ্চাদের চাপ দেন ক্লাসে ফার্স্ট হতে হবে। মেসি, রোনালদোরা ক্লাসে ফার্স্ট হননি, কিন্তু তারা বিশে^ সেরা। বাংলাদেশের সাকিব আল হাসানও ক্লাসে ফার্স্ট হননি। তিনি বলেন, আজ যারা এখানে এসেছে তারা একদিন জাতীয় দলে খেলবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় ভালো মানের ও মান সম্মত খেলোয়াড় তৈরি করাই আমাদের একমাত্র লক্ষ্য। আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির।। বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসন বিপুল জানান, ১০-১৪, ১৫-১৮ এবং ১৯-২২ বছর বয়সী ছেলে ও মেয়েদেরকে নিয়ে ৩ টি করে মোট ৬ টি টিম গঠন করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রশিক্ষণ চলবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।