মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে  মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাশকালাই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়া) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, শফিকুর রহমান খান শাকিল, আবু বকর সিদ্দিক প্রমূখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।