মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে নদীতে গোসল করতে এসে কিশোর নিখোঁজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জের ঢেপা নদীতে গোসল করতে এসে সাকিব হোসেন কুকু (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। উদ্ধারে কাজ করছে উপজেলা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট।
সাকিব হোসেন কুকু উপজেলার সুজালপুর ইউনিয়নের পুর্ব চাকাই গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে।
বুধবার দুপুরে পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেটে গোসল করতে নেমে নিখোঁজ হয় বলে জানিয়েছেন উপজেলা ফায়ার ষ্টেশনের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী।
তিনি জানান, বুধবার দুপুরে পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেটে গোসল করতে আসে ৭বন্ধু। এদের মধ্যে প্রথমে ৬জন নদীতে নেমে সাতার কাটতে থাকে। এ দেখে অপর এক বন্ধুকে কাপড় দেখতে দিয়ে নদীতে ঝাপিয়ে পড়ে সাকিব হোসেন কুকু। কিন্ত নদীতে ঝাপ দেওয়ার পর সে আর উঠতে না পারায় বাকি বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানান।
পরে স্থানীয় জেলেরা উদ্ধারে চেষ্টা করে বিফল হলে বিকেল ৪টায় ফায়ার সার্ভিস সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেন। নদীতে প্রচন্ড স্রোতের কারণে উদ্ধার কাজে সহায়তার জন্য রংপুর হতে ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবরী দল আসার পর উদ্ধার কাজ পুনরায় শুরু করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন, প্রশাসন হতে শুরু করে প্রতিটি সেক্টরে নিখোঁজ সাকিব হোসেন কুকুকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।