মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লামার বমু রির্জাভে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ ও গাছ চুরির হিড়িক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
লামা বনবিভাগ লামা রেঞ্জের আওতাধীন বমুবিট রির্জাভে চলছে  অবৈধ স্থাপনা ও গাছ চুরির হিড়িক পড়েছে। সরজমিনে গিয়ে  জানা গেছে,  গত পরশু  রবিবার রাত ১০ ঘটিকার সময়  স্হানীয়  একটি বনখেকো বাহিনী ধারালো  অস্ত্র সস্ত্র সজ্জিত  হয়ে  স্বয়ং বমুবিট  কার্যালয়ের উঠান সংলগ্ন দীর্ঘ  অর্ধশত বছর বয়সী ৫ ফুট বেড়ের ২ টি  মা সেগুন গাছ  কেটে ফেলে  নিয়ে যাওয়ার  সময় পার্শ্ববর্তী  সাবেক প্রবীণ বনজাগিদার হেডম্যান  আব্দুস ছালাম ( বাদশা),  বিট কর্মকর্তা  অঞ্জন বিশ্বাস  ও এলাকাবাসী   ঘটনাস্থলে গেলে গাছ চোরেরা পালিয়ে যায়। আরও বেশ কিছু বনবিভাগের জায়গা বনখেকোরা দখলে নিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সাবেক  বনজাগিরদার হেডম্যান আব্দুস ছালাম  (বাদশা)  কান্নাজড়িত কন্ঠে  উপস্থিত হয়ে লামা সাংবাদিক  ইউনিটির সভাপতি  সাংবাদিক  মোঃ নাজমুল হুদা, মোহাম্মদ করিম এলএলবি, সাংবাদিক  নাজিম উদ্দীন  ও বমু বিটের বনজাগিরদার হেডম্যান   আনোয়ার  হোসেনকে জানায়,  গত রবিবার  রাতে বনখেকো দল যে মাদার ট্রি সেগুন গাছ কেটে ফেলে দেয় তাহা আমি নিজ হাতে রোপণ করি ও দীর্ঘ  ৫০ বছর   নিজের  সন্তানের  মতো লালন পালন দেখাশুনা করে আসছি আজ সেই গাছ বনখেকোরা কেটে ফেলে দেয়।
পরে শুনতে পেয়েছি ঐগাছে কিছু  বিক্রি  হয় আর কিছু  বিট কর্মকর্তা জব্দ  করে তবে কোন মামলা হয়নি।
অপর দিকে বমুবিটের আওতাধীন  সামাজিক বনায়নের  ৬৮ নং প্লটের উপকার ভোগী কারুনাহারের স্বামী  জাকের উক্ত প্লটের ৫/৬ টি আকাশ মনি  গাছ কেটে তথায় আবাদি  জমিতে পরিনত  করে।
এ ব্যাপার  বমু রির্জাভ সামাজিক  বনায়ন রক্ষনাবেক্ষন কমিটির সভাপতি  নুরুল  আলম ভুট্টো  জানায় এবিষয়ে  আমি অবগত আছি। বন বিভাগের কোন উল্লেখযোগ্য ভূমিকা দেখতেছি না।
সরজমিনে আরো জানা যায়,  গত ৩ মাসে বমু বিট এলাকায় সরকারি রির্জাভে ১৫/২০ টি অবৈধ পাকা স্হাপন তৈরী করা হয় এবং এখন চলছে।  বমু রির্জাভের গাছ চুরি, সামাজিক বনায়নের ক্ষতি সাধন ও অবৈধ  স্হাপনার বিষয়ে বমু বিট কর্মকর্তা অঞ্জ বিশ্বাসের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি জানান,
আমরা এসব বিষয়ে বনবিভাগ ওয়াকিবহাল রয়েছে  আমরা তাদের  বিরুদ্ধে  আইনি ব্যাবস্হা গ্রহন করিব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।