মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান রিপনের  সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মতিয়ার রহমান গাউজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক  সুপারভাইজার আল আমীন মিয়া, সহকারি শিক্ষক বাবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুহ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহেল, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ  অভিভাবক মন্ডলী, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চাললনা করেন, সৈয়দ জামান ও সোহেল রানা।
প্রধান অতিথী বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট  আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে  এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।