আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপাধক্ষ্য ও বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা:মতিউর রহমান ভূইয়া মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) কূলধূরুয়া ডা:মতিউর রহমান ভূইয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে আাগামীর নান্দাইল হবে মাদক ও দুর্নীতি মুক্ত,এবং গ্রামপর্যায়ে নিরবিছিন্ন বিদ্যুৎ প্রদান সহ স্বাস্থ্য সেবাকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানান। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অনুষ্টানের আয়োজক ডা:মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহাব ভূইয়া সহ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে সাংবাদিকের সাথে মনোনয়ন প্রত্যাশী ডা: মতিউর রহমানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩