মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ট্রাক চালকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে ট্রাক চালক ইমরান খান(৩০), নামের এক ব্যক্তি ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় উপজেলার বুইকরা গ্রামের ৫নং ওয়ার্ডে এঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের স্ত্রী এক সন্তান রেখে যুবককে ছেড়ে চলে গেছে। ফলে দীর্ঘদিন ওই যুবক মানুষিক সমস্যার মধ্যে ছিল। যে কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত যুবক উপজেলা বুইকরা গ্রামের শওকত খানের ছেলে।
 নিহত ইমরানের পিতা শওকত খান জানান, সকালে আমি বাজারের হোটেল থেকে  পরোটা নাস্তা আনতে যায়।নাস্তা কিনে বাড়ি এসে দেখি ঘরের দরজা বন্ধ। আমি ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে।পরে  ঘরের পিছনের জানালার পাশে যায়। এসময়  আমার ছেলে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিতে থাকি।পরে  এলাকাবাসীরা এসে ঘরের দরজা ভেঙ্গে আমার ছেলেকে মৃত্যু অবস্থায় আড়া থেকে নামিয়ে আনা হয়। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজা জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনা স্থালে হাজির হয়ে ওই যুবকের লাশ দেখি। কি কারণে সে আত্মহত্যা করলো বুঝতে পারছিনা। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।