মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ইসলামিয়া ও রয়েল ক্লিনিকে অভিযানে অর্থদণ্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে ইসলামিয়া ও রয়েল ক্লিনিকে অভিযানে অর্থদণ্ড  করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে  উপজেলা সদরের  ইসলামিয়া ও রয়েল ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় ক্লিনিকের লাইসেন্স পত্র, ডিগ্রিধারী ডাক্তার ছাড়া অপারেশন, রেগুলার ডাক্তার নার্স না থাকা সহ বিভিন্ন অপরাধে ইসলামিয়া ক্লিনিক পরিচালক গোলাপ হোসেন এর ২০ হাজার টাকা ও রয়েল ক্লিনিক এর পরিচালক আইয়ুব আলীর ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। পরবর্তী তে উপজেলার দিগীরহাট বাজারে মিজানুর রহমানের ভাই ভাই সুপার আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত কেমিক্যাল ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।