মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে প্রাপ্ত চেক বিতরন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যান তহবিল থেকে প্রাপ্ত চেক সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫জন অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল মডেল থানার অফিস ইনচার্জ রাশেদুজ্জামান, নান্দাইল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সহ প্রমুখ। এসময় নান্দাইলের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি তুহিন বলেন, তিনি এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যান তহবিল থেকে অনুদান এনে নান্দাইলের অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।