মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে এক নারীকে ছুরি মেরে আহত করলেন সাবেক স্বামী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় সাবেক স্বামী ছুরি মেরে গুরুতর আহত করেছেন বিথী খাতুন (২৪) নামের এক নারীকে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান হবিকে (৩৫) আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগন। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। নওয়াপাড়া বাজারের স্থানীয়র জানান, ওই সময় একটি প্রাইভেট কার এসে বিথী খাতুনের কর্মস্থল নওয়াপাড়া শহরের স্বপ্ন শো-রুমের কাছে এসে দাঁড়ায়। শো-রুমের কর্মচারী বিথী খাতুন শো-রুমে প্রবেশের পথে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুইজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান হবি সাবেক স্ত্রী বিথীকে হাতে এবং পেটের বাম পাশে ছুরি দিয়ে পোচ মারে। এতে সে গুরুতর আহত হন। শো-রুমের কর্মচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে জনতা প্রাইভেট কারকে ধাওয়া করে নূরবাগ এলাকা থেকে সাবেক স্বামী হাবিবুর রহমান হবিকে আটক করে গণপিটুনি দেয়। এসময় প্রাইভেট কারের চালকসহ দুইজন যুবক পালিয়ে যায়। পরে গাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় হবিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থায় অবনতি হলে তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটা গ্রামের লুৎফর রহমানের মেয়ে বিথী খাতুনের সঙ্গে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভানডাবো গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে, বাংলাদেশ সেনাবাহিনী ৬১ বেঙ্গল রেজিমেন্ট, সিলেট থেকে ২০২০ সালে চাকুরিচ্যুত হাবিবুর রহমান হবির সাথে বিয়ে হয়। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বিথী খাতুনের চাচা মো. জাকির হোসেন জানান, তার ভাইজিকে মেরে ফেলার উদ্দেশ্যে তার পেটে চাকু মেরেছে হবি।
হাপাতালে থাকা অবস্থায় হাবিবুর জানান, আমার ২০ লাখ টাকার ক্ষতি করেছে বিথী, আমি চাকুরিচ্যুত হয়েছি ওর কারণে। আমার সাথে সংসার না করার জন্য তাকে চাকু মেরেছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।