মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাগরপুরের আজম খান 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
শেরে বাংলা’র ১৫০ তম জন্মদিন উদযাপন  উপলক্ষে উপমহাদেশের শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রধান করা হয়।বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ঢাকা  ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জমকালো আয়োজনে সমাজসেবায় সফল প্যানেল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।ঢাকা বিভাগের তিন জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন নাগরপুর উপজেলার ০৭ নং ভাদ্রা  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়াড ইউপি সদস্য মোঃ আজম খান।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় আজম খানের বাড়ি টেংরীপাড়া গ্রামে তিনি ২০১১ সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন, ৭নং ভাদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়াডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকাবাসীর মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ২০১৬ ও ২০২১সালের নিবর্চানে আরাবো জয় লাভ করেন, বর্তমানে তিনি টানা তিনবারের সফল প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।
শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে আজম খানকে জিজ্ঞেসাবাদ করলে তিনি জানান এটি আমার সততার পুরস্কার,আমার ওয়াডের মানুষকে আমি প্রায় ১৫ বছর ধরে সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছি, বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি বিষয়ে ইউনিয়ন পরিষদে কোন সেবার জন্য আসলে বিনা টাকায় কাজ করে দেই, মানুষের যে কোনো বিপদে তাদের পাশে থাকার চেষ্টা করি,তিনি আরো জানান যতদিন বেঁচে আছি এলাকার উন্নয়ন ও মানুষের মানবতার সেবায় কাজ করে যাব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান মিঞা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফারহানা হক রিপা শেরে বাংলা দৌহিত্রী ও চেয়ারম্যান, কে এস,পি আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান ও মহাসচিব আরমান চৌধুরী প্রমুখ।
এ সময়ে আজম খানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ভাদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সৌকত আলী ও মোহাম্মদ আইয়ব মিয়া, হুমায়ুন খান,আসাদুল মিয়া, রবিয়াল খান, ইয়ামিন হোসেন খান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।