যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ২৬ তারিখে কুষ্টিয়া-খুলনা অভিমুখে রোডমার্চ সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩সেপ্টেম্বর বিকালে শংকরপাশা খেয়াঘাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী নজরুল ইসলাম, এ্যাডভোকেট গাজী শহিদুল ইসলাম, থানা বিএনপির সদস্য ফরাদ উদ্দিন মোল্লা,আহবায়ক কমিটির সদস্য ও শ্রমিক নেতা জিয়াউর রহমান মোল্লা, থানা বিএনপি কৃষক দলের সদস্য বিল্লাল হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ কবির, সিনিয়র সহসভাপতি শাহাজাহান মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোড়ল, সহ-সভাপতি মঈন উদ্দিন টিটো, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শিক্ষানুবিশ আইনজীবী হাবিবুর রহমান প্রমুখ। এসময় ওই সভায় ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে বিএনপির রোডমার্চ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩