মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান নতুনধারার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২২ সেপ্টেম্বর সকালে বাসাবো, দুপুরে খিলগাঁও-পুরানাপল্টনসহ বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের খাদ্য প্রদানকালে তারা এই আহবান জানান। কর্মসূচি চলাকালে গণমাধ্যমকে মোমিন মেহেদী আরো বলেন, নিরন্ন মানুষদের সংখ্যা গণভবনে, বঙ্গভবনে, সচিবালয়ে, হাওয়া ভবনে, প্রেসিডেন্ট পার্কে, গোপন কার্যালয়ে বা পীরের দরবারে বসে নিরুপন সম্ভব নয়, এজন্য নিরন্ন মানুষদের হাতে তুলে দিতে হয় সামর্থন্যযায়ী খাদ্য, দিতে হয় আর্থিক সহায়তা। যা করেনা অধিকাংশ নিবন্ধিত বা অনিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্ম। তারা রাজনীতি করে ক্ষমতায় আসার আর থাকার লোভে, মানুষকে ভালোবেসে- দেশকে ভালোবেসে-ধর্মকে ভালোবেসে তাদের কোন পদক্ষেপ নেই। কর্মসূচিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ এসময় বলেন, নদী ভাঙ্গন, দারিদ্রতাসহ বিভিন্ন কারণে ভাসমান মানুষের সংখ্যা এখন প্রায় ৫০ লাখ। এই বিশাল সংখ্যার মানুষদের জন্য অনতিবিলম্বে  সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ চাই। তারা রোহিঙ্গাদের ডেকে এনে ১০ থেকে ১১ লাখ করেছে খাইয়ে-দাইয়ে; অথচ বাংলাদেশে ৫০ লাখ ভাসমান-নিরন্ন মানুষদের জন্য কিছুই করছে না। যে কারণে নির্মমভাবে ছিনতাই-খুন-গুম-ধর্ষণসহ অহরহ অপরাধের সংখ্যা বেড়েই চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।