টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপি কৃর্তক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা নাগরপুর উপজেলার ৬নং ওয়ার্ড কলমাইদ এলাকায় ওয়ার্ড বিএনপি এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া মহফিলে,৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মোঃ আব্দুল ছালাম এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক।
উক্ত দোয়া মহফিলে ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃবাবুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃআব্দুল বাতেনসহ সকল পর্যায়ের নেত্ববৃন্দ।