মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে ‘সিঙ্গেল ডিজিট ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র আয়োজনে ‘সিঙ্গেল ডিজিট ও মেধাবী সংবর্ধনা’২৩’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’র সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মাওলানা মিজানুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. আহসান হাবীব ইমরোজ।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৩ এ ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মেধাক্রমে সিঙ্গেল ডিজিট অর্থাৎ ১ম থেকে ৯ম স্থান অর্জনকারী ২৪৩ জন এবং দাখিল পরীক্ষা-২০২২ এ+ প্রাপ্ত ২১০ জন সর্বমোট ৪৫৩ জন মেধাবী শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। টাকসু’র সম্মানিত ভি.পি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্ব ও জি.এস আব্দুল্লাহ আল মিনহাজের সঞ্চালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকচার পাবলিকেশন্সের সম্মানিত জি.এম জনাব মুরাদ হাসান খুরশিদ এবং সিনিয়র ম্যানেজার জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত মুহাদ্দিস জনাব ড. মোয়াজ্জেম হোসাইন আল-আজহারী, সহকারী অধ্যাপক যথাক্রমে জনাব আবুল কালাম আজাদ ও মাওলানা মাহতাবউদ্দিন, ইতিহাস প্রভাষক জনাব আবুল হাসান মুহাম্মদ ইব্রাহিম, সিনিয়র আরবি প্রভাষক জনাব মাওলানা নুরুল হক এবং টাকসু’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টাকসু’র আলিম, দাখিল ও সোনালি আসর শাখার সার্বিক সহযোগিতায় সম্মানিত অতিথিবৃন্দকে স্বারক ও উপহার প্রদান করা হয়। সবশেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।