মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৩টি পাকা ও ১৫টি সেমিপাকা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। প্রসাশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারি জমি দখল করে ১৮টি অবৈধ দোকান নির্মাণ করা হয়। বার বার নোটিশ দেওয়ার পর অবৈধ স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় স্কেভেটর দিয়ে ৩টি পাকা ও ১৫টি সেমিপাকা স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, অবৈধ দখল উচ্ছেদ চলমান রয়েছে, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এসময় অভিযান চলাকালে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন, ইউপি মেম্বার রুহুল আমিন, পুলিশের একটি দল, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।