মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে ‘পিএইচডি’ উদ্ধদ করন সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাড়ীতে ডেলিভারি বন্ধ করে সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইউনিয়নের সকল গ্রাম্য ধাত্রীদের নিয়ে ২১ সেপ্টেম্বর সকাল দশটায় ইউনিয়ন পরিষদ হলরুমে এক উদ্ধদ করন সভা অনুষ্ঠিত হয়, এতে সার্বিক সহযোগিতা করে পাশে ছিল পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের সকল সদস্য/সদস্যা সহ আরো উপস্থিত ছিলেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)র ফিল্ড কোঃ অর্ডিনেটর মোঃ কামরুল হাসান, এসএসিএমও নাছিমা আক্তার, এফপিআই মোঃ মামুনুল করিম, আরটিএমআই এফএমও মোঃ সিফাতুল ইসলাম । সভায় গ্রাম্য ধাত্রীদের বাড়িতে ভেলিভারির বিভিন্ন সমস্যা/বিপদ সম্পর্কে জানানো হয়, চেয়ারম্যান ঘোষণা করেন যে সকল গ্রাম্য ধাত্রী বাড়ীতে ডেলিভারি বন্ধ করে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন এ সহযোগিতা করবে তাদেরকে ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সকল সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে।
দুপুর দুইটায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের সাগরমনি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপানা কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইউএনএফপিএ’র কারিগরি সহযোগিতায় হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়, সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নোমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও এমইউপি মোঃ নাছির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন সাবেক এম ইউপি মোঃ রাসেল উদ্দিন, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)র ফিল্ড কোঃ অর্ডিনেটর মোঃ কামরুল হাসান, এফপিআই সুভাষ চন্দ্র দে, স্বাস্থ্য সহকারী ফোরকান আহমদ।
সভায় বক্তারা দেশ ও সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূলক বিভিন্ন কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর বলে জানান এবং প্রতি মাসে ঝরে পড়া কিশোর/কিশোরীদের বাড়ি পরিদর্শন করবেন বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।