মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল দিয়ে প্রথম চালানে ভারতে ১২ ট্রাক ইলিশ রপ্তানি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৯টি রপ্তানি কারক প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের ৪৫ দশমিক ৮  মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় ইলিশের প্রথম চালানে ১২টি ট্রাক বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
এদিকে বন্দর থেকে মাছ রপ্তানি করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন এমি এন্টারপ্রাইজ ও গনি এন্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
বেনাপোল ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৭৯ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে  রপ্তানির নির্দেশনা রয়েছে। এছাড়া সরকার মৎস আহরন ও পরিবহনের ক্ষেত্রে কোনরুপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সাথে সাথে এ অনুমতির মেয়াদ সমাপ্ত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।