মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
বেনাপোল পৌরগেট সংলগ্ন কাগজপুকুর নতুন বাস টার্মিনাল ও ফুড পোর্ট ক্যাফে’র পাশে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় ওই কালভার্টের নীচে জমে থাকা পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোরে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আশেপাশের সিসিটিভি সহ যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 
 
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, মরদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।