মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়।
ইম্প্যাক্ট প্লাস টগর দলের শিশুরা তাদের নিজ উদ্যোগে নাটিকাটি পরিবেশন হয়  নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্ৰামের শিবমন্দির প্রাঙ্গনে ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র  ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ রায় , নিজপাড়া  ইউনিয়নের প্রোগ্রাম অফিসার ডরিস  হাসদা সহ  গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,  অত্র এলাকার শিক্ষার্থীবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ বলেন নিজপাড়া  ইউনিয়ের দাড়িয়াপুর গ্ৰামকে ইতি মধ্যে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি , পাশাপাশি আমাদের কৈকুড়ি গ্ৰামকেও বাল্যবিবাহ মুক্ত দেখতে চাই।কিন্তু শুধু ঘোষনা করলেই হবে না।বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে।আপনারা সবাই জানেন বাল্যবিবাহের কুফল।তাই অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না।তাকে স্কুলে যেতে উৎসাহ দিন।তিনি আরো বলেন, সামাজের মঙ্গলের জন্য বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে সকলকে  একসাথে কাজ করতে হবে। তিনি বলেন আমার গ্ৰাম , আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত।
পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ,  বীরগঞ্জ এ পি  কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।