মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়, মসজিদ ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সকল মসজিদ ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ ও নান্দাইল ও ময়মনসিংহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা ও ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নান্দাইল চৌরাস্তা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠির সভাপতি সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে ও হালিউড়া জামে মসজিদের খতিব আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠির সাধারণ সম্পাদক রাজকাঞ্চন রেজা, বীরমুক্তিযোদ্ধা আকবর আলী সরকার সহ প্রমুখ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ সরকারের আমলেই আওয়ামীলীগের হাত ধরেই হয়েছে। তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সরকারের উন্নয়নের বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার প্রচারনা চালানোর জন্য আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।