মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ফায়ার সার্ভিস স্ট্রেশনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
 ‘দুর্ঘটনা দুর্যোগে, সবার আগে সবার পাশে’ বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ফায়ার সার্ভিস স্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত উপজেলার গোডাউন পাড়া মোড় ফায়ার সার্ভিস’র নিজ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার এসজিপি  পিএসসি পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার জয়ব্রত, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সহ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স রাজশাহীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ সাপাহার ডিফেন্সের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাপাহার থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।