মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

“ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়ন মেলা উদযাপনের পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উন্নয়ন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উন্নয়ন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, ওসি সোহেল রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে আরো বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যন সহ সদস্যবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব সহ উদ্যোক্তাগণ , উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। জাতীয় স্থানীয় সরকার দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তাদের আলোচনা শেষে মেলার অংশ গ্রহণকারী দপ্তরগুলোকে সম্মাননা পুরস্কার ও সেরা স্টলগুলোকে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়। মেলার সমাপনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। মূলত: জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতেই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।