মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার পথসভায় খাদ্য-শিল্পসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নতুনধারা বাংলাদেশ এনডিবির পথসভায় বাণিজ্য-খাদ্য শিল্পমন্ত্রীর অপসারণ দাবি করেছেন নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে দিনব্যাপী ‘দ্রব্যমূল্য জলদি কমাও-না হয় ক্ষমতা ছেড়ে দাও’ শীর্ষক পথ সভায় এই দাবি তোলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।

সভাপতির বক্তব্যকালে মোমিন মেহেদী বলেন, আঠারো কোটি মানুষের দেশে কৃষিখাতকে শক্তিশালী না করে বাণিজ্যমন্ত্রী ৪ কোটি ডিম আমদানি করতে উঠে পড়ে লেগেছেন কেন? কারণ তারা দাদাবাবুদের ডিমের স্বাদ দেশে বসে নিতে অস্থির। অন্যদিকে কৃষি-খাদ্য-শিল্প-স্বাস্থ্য-অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাদের  আয়েশিজীবন সাজতে ব্যস্ত থাকেন দিনের অধিকাংশ সময়। আমজনতার  কথা ভাবাবার কোন সময় নেই এই অথর্ব ব্যক্তিদের। তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের কথা ভেবে এই ৭ মন্ত্রীকে অপসারণ করা হোক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।