মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, নওয়াপাড়া পৌরসভার সেনেটারী ইনস্পেক্টর মোঃ আকরাম হোসেন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন ও পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় নওয়াপাড়া বাজার নূরবাগ এলাকায় সাহা ফার্মেসীতে অভিযান চলাকালে রেজিষ্টার বিহীন, লাইসেন্স বিহীন, ও মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখার অপরাধে ফার্মেসী মালিক সঞ্জীব কুমার সাহাকে ১৫হাজার টাকা ও ঔষধ স্যাম্পল বিক্রেতা জাহাঙ্গীর হাসানকে ২হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির অভয়নগর উপজেলা শাখার সভাপতি সাজ্জাতুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সিংহ। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের ঔষধ ফার্মেসী গুলোর অনিয়মের বিষয়ে অভিযান চলছে পর্যায় ক্রমে উপজেলার সকল ঔষধ  ফার্মেসীর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।