কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্বাবধানে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি)র উদ্যোগ হেলথ এন্ড জেন্ডার সার্পোট প্রকল্পের অধীনে এক মা ও কিশোরী সমাবেশ অনুষ্টিত হয় । ১৮ই সেপ্টেম্বর ভারুয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হলরুমে সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হালিম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মনোয়ারা বেগম, বক্তব্য রাখেন মো: কামরুল হাসান ( ফিল্ড কো: অর্ডিনেটর, পিএইচডি ), জিয়াউল হক জিয়া । অনুষ্টান পরিচালনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মামুনুল করিম । উক্ত মা ও কিশোরী সমাবেশে ইউনিয়নের গর্ভবতী মা ও কিশোরীদের রক্তের গ্রুপ নির্ণয়, সুগার পরীক্ষা সহ গর্ভকালীন সেবা প্রদান করা হয় এবং কিশোরীদের কৈশোরকালীন পরামর্শ প্রদান করা হয়। বক্তারা গর্ভবতী মায়েদের প্রাতিষ্টানিক ডেলিভারি এবং কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ২৪/৭ সেবা প্রদান করে সরকারের স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রস্তুত বলে জানান।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধ কল্পে পিএইচডি’র মা সমাবেশ
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩