মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস অসুস্থ প্রবাসী কে বিমান টিকেট হস্তান্তর

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোঃ মাইন উদ্দিন কে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এয়ার টিকেট হস্তান্তর সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশনের কাউন্সেলর (শ্রম সচিব ) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য অসুস্থ মালদ্বীপ প্রবাসী মোঃ মাইন উদ্দিন এর বাড়ী নরসিংদি জেলার রায়পুরা উপজেলায়, জানা যায় অসুস্থ মোঃ মাইন উদ্দিন বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি তার উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত দেশে ফিরে যাওয়া প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনার এর দারস্থ হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।