মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র উদ্দ্যোগে  হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক এডভোকেসী সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাহাবুব আলম।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১৬ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার অছিয়র রহমান (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরু হয় । প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধান করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হালিম উল্লাহ, বিশেষ আলোচক হিসেবে উদ্বোধনী আলোচনা করেন হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের ভিত্তিতে এএসআরএইচআর ও জিবিভি আলোচনা করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র ফিল্ড কোঅর্ডিনেটর মো: কামরুল হাসান, এতে আরো বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসাইন, ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মিজানুল হক, মাষ্টার সাদ্দাম হোসেন । অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রহিম উল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে,পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, কিশোর/কিশোরী স্বাস্থ্য সেবার বিষযয়ে গুরুত্বপূর্ণ  দিক নির্দেশনা প্রদান করেন। এর আলোচনা থেকে শ্রোতারা অনেক অজানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।
বিশেষ অতিথি ও উপস্থিত বক্তারা নাগরিকদের সচেতন মূলক দায়িত্ব সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ে কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ন করার উৎসাহ প্রদান করেন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।