মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে সড়কের পাশে স্কুল, ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা স্কুলে নেই কোনো প্রাচীর

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধীরগঞ্জ-যাদুরানী হাট গামী পাকা সড়কের পাশে নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোনো সীমানা প্রাচীর(বাউন্ডারী ওয়াল) না থাকায় সড়কের পাশে স্কুল মাঠে জীবন ঝুঁকি নিয়ে খেলাধুলা করছে শিশু শিক্ষার্থীরা এতে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ ছাড়াও ওই বিদ্যালয়ে আশা যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিনিয়ে জন বহুল ব্যস্ততম পাকা সড়কের রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাওয়া আশা করছে কোমল মতি শিশু শিক্ষার্থীরা। ওই স্কুলের ছাত্র-ছাত্রীর অবিভাবক শফিকুল, নজরূল সহ নাম প্রকাশে অনি”ছুক একাধিক  অবিভাবক অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষাক ও শিক্ষা অফিসের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে এই সুনাম ধন্য স্কুলটি প্রাচীরের অভাবে খোলামেলা ভাবে পরে আছে। স্কুলের সামনে প্রতি মঙ্গলবার যাদুরানীর হাট বসে এবং হাটে বিভিন্ন ধরনের শতশত যানবাহন সহ লক্ষাধীক মানুষের সমাগম ঘটে। স্কুলের প্রাচীর না থাকায় হাটের দিন ভোর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলের সামনে ফাঁকা মাঠে মোটর সাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন অবস্থান  করে। এতে স্কুলের পাঠদানের পরিবেশ নষ্ট হয় এবং ছেলে মেয়েদের নিয়ে আমরা দুশ্চিতায় আর আতস্কের মধ্যে রয়েছি। অতি জরুরী ভাবে স্কুলটির প্রাচী নিমার্ণের ব্যন গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট দাবী করেছেন ছেন তাঁরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক বলেন স্কুলের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান সাগর বলেন ওই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট একাধিক বার আবেদন করা হয়েছে কিন্ত কি কারণে হচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।