ঈদগাও উপজেলার ইসলামপুর ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র উদ্দ্যোগে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান মু: মহিউদ্দিন, অনুষ্টান উপস্থাপনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবছার কামাল, সভাপতিত্ব করেন দাতা সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মনজুর আলম, হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের ভিত্তিতে এএসআরএইচআর ও জিবিভি আলোচনা করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র ফিল্ড কোঅর্ডিনেটর মো: কামরুল হাসান, আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোসাইনী, সরওয়ার আলম আজাদ ও মো: এনামুল হক । সকল বক্তারা ইউনিয়নের বাল্য বিবাহ বন্ধে প্রচারনা এবং স্কুলে কিশোর/কিশোরীদের কৈশোর কালীন পুষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন ।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
বাল্যবিবাহ ও কিশোর-কিশোরীদের সচেতন মূলক দায়িত্ব সংক্রান্ত এডভোকেসী সভা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩