মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বিজিবি’র অভিযানে সীমান্তে ভারতীয় মদ, ঔষুধ ও গবাদিপশু জব্দ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে সীমান্ত পার করে দেশে আনার সময় চোরাকারবারিদের দাওয়া করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ঔষুধ ও গবাদিপশু জব্দ করেছে বিজিবি রামগড় জোনের সদস্যরা । এসময় এসব মাদক ও গবাদিপশু জব্দ করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষয় হয়।

বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন রামগড়ের ফেনীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একইদিন সকালে পৃথক আরো দু’টি অভিযানে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ভূজপুর থানার ফেনীনদীর কূল নামক স্থান হতে মালিকবিহীন বাচুরসহ একটি গাভী গরু এবং রামগড় থানার ফেনী যৌতিরচর নামক স্থান হতে মালিকবিহীন আরো ৪টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।

এরআগে গতকাল বুধবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ এবং ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়,  বর্তমানে জব্দকৃত ঔষুধ সীতাকুণ্ড কাষ্টমর্স অফিসে জমা করা হয়েছে এবং মদ পরবর্তীতে ধ্বংশের জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে। এছাড়া গবাদীপশু পরবতীর্তে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান সহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।