মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল হামলায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু, পুলিশ কে না জানিয়ে লাশ দাফন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র স্বপন মিয়া (৩৮) নিজ মামার হাতে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বার ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু বরন করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে মৃত সামসুউদ্দিনের ও বেদেনা বেগমের ভাসম্যহীন যুবক (৩৮) কে পারিবারিক ঝামেলায় মামা আশরাফ উদ্দিন (বকুল) ও রতন মিয়া শাসন করতে গিয়ে দা দিয়ে হাতে কোপ লেগে যায় । এতে স্বপন মিয়া মারাত্মক আহত হলে তাকে উন্নত  চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন এবং  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। শনিবার হাসপাতালে মৃত্যু বরন করার পর শনিবার দিবাগত মধ্যরাতে দেড়টার দিকে লাশ তড়ি ঘরি করে বড়াই গ্রামে দাফন করা হয়। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করলেও নান্দাইল মডেল থানা পুলিশ কে না জানিয়ে মধ্য রাতে তড়িঘড়ি করে লাশ দাফন করায় জন মনে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টা নিয়ে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান তিনি বিষয়টি শুনেছেন তবে পরিবারের পক্ষ থেকে মা বেদেনা কোন অভিযোগ করেনাই।
অনুসন্ধানে  জানা গেছে নিহত স্বপন মিয়া কিছুটা ভাসাম্যহীন ছিলেন । ঘটনার দিন সে নিজ মামার মাধ্যমে আহত হয়। এবং পরে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যায় । নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজামান জানান তিনি লাশ দাফন হবার পর জানতে পারেন। বিষয়টি নিয়ে নান্দাইল মডেল থানা একটি সাধারন ডাইরি নথি ভুক্ত করা হয়েছে অভিযোগ পাওয়া গেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।