মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চকরিয়া বমুবিলছড়িতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বমুর কুল পূর্বাংশ ফকির ঝিরি এলাকায় দিনমজুর শাহ আলম (৩২) নামে এক ব্যক্তির  বসত ভিটা ও ফজল বাগান জোরপূর্বক দখলের চেষ্টা। এ ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
বুধবার (১৩  সেপ্টেম্বর ) সকাল ১০ টায় চকরিয়া থানায় উপস্হিত হয়ে অভিযোগ করেন দিনমজুর শাহ আলম।
অভিযুক্তরা হলেন-  মোঃ মিজানুল হক (৪০) পিতা- মৃত আবদুল গনি, মনছুর আলী পিতা মৃত আব্দুস সোবাহান, মোজাম্মেল হক মিশা (৩৪) পিতা-অজ্ঞাত, মঈনুল ইসলাম অভি (২২) পিতা- সোলতান আহাম্মদ,  শাহেদুল ইসলাম (১৯) পিতা- রুহুল আমিন,  ছাদেকুর রহমান (১৮) পিতা- ছব্বির আহমদ। সর্বসাং- বমুরকুল, ৬নং ওয়ার্ড, বমুবিলছড়ি ইউনিয়ন, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
অভিযোগে দিনমজুর শাহ আলম বলেন,
আমি লামা বন বিভাগের আওতাধীন বন বিভাগের সামাজিক বনায়নের দখলদার, প্লটের উপকারভোগী হিসেবে দীর্ঘ ১৫ বছর যাবৎ বসতি ও ফলজ, বনজ  বাগানে চাষাবাদ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। অভিযুক্তরা আমাদের জমি অবৈধ দাবিসহ বেদখল করার পায়তারা চালিয়ে আসিছিল।
গত ০৮/০৯/২৩ইং সকাল অনুমান ১০ টার বিবাদীরাসহ অজ্ঞাত আরো ৪/৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বমু খালের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে এসে আমার বসতবাড়ীতে প্রবেশ আমার সৃজিত বাগানের ৭/৮ বছর বয়সী আম, আগর, কলা, লেবু ও লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করে
আমি তাদের কাজে বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।  বিবাদীরা আমাকে খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে এবং বলে যে, বেশি বাড়াবাড়ি করলে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে এবং একপর্যায়ে আমার শার্টের কলার ধরিয়া টানা হেঁচড়া করে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই। তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তাই বাধ্য হয়ে জীবনের নিরাপত্তার কারণে থানায় অভিযোগ করছি।
বমু বনবিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এগুলো আমাদের বন বিভাগের সামাজিক জায়গা। আমরা ঘটনার পর বনজ গাছে চারা রোপন করে দেওয়া। কেউ পুনরায় সমস্যা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে এস আই গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এটি সুষ্ঠু তদন্ত করে দেখা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।