মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আটায়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। শিক্ষার্থী খেলোয়াড়দের উদ্দেশ্যে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার সহ সনদপত্র বিতরণ করেন সভাপতি সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষাথীর্,সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।