মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ওসি‘র বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের অসন্তোষ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইনশৃক্সখলা প্রতিরোধ কমিটির সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনায় ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিক প্রতিনিধিগণ বক্তব্যে সয়ন হত্যাসহ অতি সম্প্রতি উপজেলার ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে সাত দিনের ব্যবধানে চারটি মোটর সাইকেল চুরির ঘটনা, বিভিন্ন প্রাইভেট সেন্টার ও বাজার থেকে কয়েকটি বাই-সাইকেল চুরি, হাসপাতালে দুধর্ষ চুরি, একাধিক পয়েন্টে জুয়ার জমজমাট আসর ও গোটা উপজেলায় মাদকের ছড়াছড়ি কথা আলোচনা করা হয়। সভায় উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতিসহ উল্লেখিত ঘটনার বর্নণা দিয়ে আটোয়ারী থানা পুলিশ তথা বর্তমান অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শান্তি প্রিয় আটোয়ারী উপজেলার বর্তমান পরিস্থিতিতে আমরা বিচলিত। আমাদের যুব সমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আটোয়ারী উপজেলা বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে। চেয়ারম্যানগণ ভবিষ্যতে বর্তমান ও.সি‘র সাথে আর কোন সভায় মিলিত না হওয়ারও মতামত প্রকাশ করেন। উপজেলা আইন শৃংখলা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা ওসির বিরুদ্ধে এক সাথে এভাবে অভিযোগ আটোয়ারীর ইতিহাসে প্রথম। তিনি উপজেলার সার্বিক আইন শৃক্সখলা পরিস্থিতি সমুন্নত রাখতে সভার সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। সভার সভাপতি বলেন, এই সভার রেজুলেশন জেলা প্রশাসকের কাছে দেয়া হয়। আপনাদের অভিযোগ সমুহ লিপিবদ্ধ হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সাথে দেখবে। সভায় পুলিশ প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।