মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া সেই ওসিকে বদলি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
রংপুরের তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে তুলে আনার অভিযোগ পাওয়া গেছে। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান এ ওসি।
এ ঘটনায় অভিযুক্ত তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম।
ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি প্রায় এক দশক ধরে দৈনিক সংবাদে কর্মরত। পরে আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।
আশরাফুল ইসলামের দাবি, যৌতুকের মামলায় দণ্ডিত আসামিকে গ্রেফতার না করায় পুলিশ সুপারের কাছে তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় ওসি তাকে হেনস্তা করতে বাসা থেকে ধরে এনে থানায় মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে রংপুরসহ সারাদেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।