মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতিবন্ধির ভ্যান ছিনতাই চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের প্রতিবন্ধি মোঃ এনামুল ইসলাম(২২) নামের যুবককে হত্যা করার চেষ্টা করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  এবিষয়ে ওই যুবক খুলনার ফুলতলা থানায় একজনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার ১১সেপ্টেম্বর সন্ধ্যার সময় নওয়াপাড়া নূরবাগ ভাড়ার জন্য ওই প্রতিবন্ধি যুবক অপেক্ষা করছিল, পরে উপজেলা ধোপাদী গ্রামের মোঃ রহিমের ছেলে পূর্ব পরিচিত এসে বাদি এনামুলকে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে এবং নওয়াপাড়া এলাকার আরো অজ্ঞাত ৩ জন ও একই সাথে তার ভ্যানে উঠে খুলনা ফুলতলা থানার যুগ্নীপাশা নির্জন এলাকায় নিয়ে রাত আনুঃ ৯.০০ টার দিকে বাদি এনামুলের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করলে বাদি গামছা ছাড়িয়ে ফেলে চিৎকার দিলে ওই এলাকার স্থানীয় মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা বাদি এনামুলকে মারপিট করে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন ও নগদ ২৬০০/ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদিকে উদ্ধার করে। বাদি কিছুটা সুস্থ হয়ে ১২ সেপ্টেম্বর ফুলতলা থানায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেন। বাদি এনামুল অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত- শুকুর আলীর ছেলে। এবিষয়ে ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ এমএ হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।