মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে এ কর্মী অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের এসডিজি বিষয়ক সম্পাদক রাইসা নাসের, সহ- সম্পাদক আসমা উল হুসনা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ প্রমুখ।
কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান বলেন, ’স্মার্ট বাংলাদেশ ‘ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হলো।
আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের মেধাবী নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, মেয়াদউত্তীর্ণ হওয়ায় গত ৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।