মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

দেওয়ানগঞ্জে অপহরণের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
১১-সেপ্টেম্বর দুপুরে উপজেলা উপজেলার বাঘারচর বেপারীপাড়ায় অপহৃত শিশুর বাড়ির রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
হাবিবা আক্তার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে যায়। বাবা আশরাফুল ইসলাম দোকান থেকে কিছু কিনে দিয়ে হাবিবাকে বাড়িতে যেতে বলেন। বাবার কথা মতো শিশুটি একাই বাড়ির দিকে চলে যায়। কিন্তু অনেকক্ষণ পর হাবিবা বাড়িতে না ফেরায় তার মা হিরা বেগম খুঁজতে আসেন। বাড়ির কাছাকাছি হাবিবার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে চমকে যান এবং আশপাশে খুঁজতে থাকেন।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রোববার হাবিবার বাবা আশরাফুল বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার দুপুরে বাড়ির নিকটস্থ রাস্তার পাশে হাবিবার মরদেহ পাওয়া যায়।
হাবিবার বাবা আশরাফুল ইসলাম বলেন, হাবিবা কখনোই আমাদের না বলে বাড়ির বাইরে বের হয় না। শনিবার থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অথচ আজ তার মরদেহ বাড়ির নিকটস্থ রাস্তায় পাওয়া গেল। আমার মেয়েকে কেউ শত্রুতাবশত অপরহণ করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, হাবিবার বাবা থানায় জিডি করার পর থেকে পুলিশ হাবিবাকে উদ্ধারের অনেক চেষ্টা করে আসছিল। আজ তার মরদেহ বাড়ির নিকটস্থ রাস্তায় পাওয়া যায়। হাবিবাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।