মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষে ব্রিফিং

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠিতে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস, উদ্যাপন উপলক্ষে ব্রিফিং প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ডিডিএলজি (অতিরিক্ত দায়িত্ব) লতিফা জান্নাতির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

স্থানীয় সরকা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকার ১১টায় গণভবন, ঢাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধিবৃন্দের অংশ গ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ এর সমাবেশে জন প্রতিনিধিগণকে কার্ড বিতরণ করে আমন্ত্রণ জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।
সভায় ডিডিএলজি (অতিরিক্ত দায়িত্ব) লতিফা জান্নাতি বলেন, ‘দেশে প্রথম বারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপিত হতে যাচ্ছে।এই প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন অনুষ্ঠান হতে যাচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। গণভবনে অনুষ্ঠেয় সমাবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য তিনি সকলের সহযোগীতা, সহমর্মিতা ও সরব উপস্থিতি কামনা করেন। তিনি সভায় আরো জানান, সকল জন প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং তাদের আচার আচরণের মাধ্যমে সেটি সকলের কাছে ফুটিয়ে তুলতে হবে। ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকালের মধ্যে সকল জনপ্রতিনিধিসহ ডিডিএলজি স্যারদের উপস্থিত থাকতে হবে। জনপ্রতিনিধিদের চলাফেরা সম্পর্কে ব্রিফিং-এ সঠিক নির্দেশনাসহ  সমাবেশের নিয়ম কানুনন এবং বিধি নিষেধ ব্যাখ্যা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।